প্রতিষ্ঠান ইআইআইএন : ১১৮৫৬১ |
প্রতিষ্ঠান কোড : ৫০৩৮
মোবাইল : 01913898148 |
ইমেইল : adarshasecondaryschool@gmail.com
ঠিকানা : দীঘলার আইট, আশাশুনি, সাতক্ষীরা
আদর্শ মাধ্যমিক বিদ্যালয় (দীঘলার আইট) ০১-০১-১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। অত্র এলাকার মুরুব্বীরা স্বপ্ন দেখেছিল ১০ নং প্রতাপনগর ইউনিয়নের চাকলা তেলীখালী মৌজায় একটি মাধ্যমিক স্তরের বিদ্যালয় প্রতিষ্ঠা করার। চাকলা নিবাসী মরহুম এ্যাডঃ আফতাব উদ্দীন ঢাণী সাহেবের নেতৃত্বে চাকলা তেলিখালী মৌজার গণ্যমান্য ব্যক্তিরা ঐক্যমতের ভিত্তিতে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কায্যক্রম শুরু করেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য সর্ব প্রথম জমিদান করেন শৌলুভী জাফর আলী জোয়ার্দার, আলহাজ্ব তেছের আলী জোয়ার্দার, আলহাজ্ব মতিয়ার রহমান জোয়ার্দার এবং আলহাজ্ব মোহাব্বত আলী সানা সাহেব। প্রতিষ্ঠাতা দ্যোৎসাহী হিসেবে অর্থনৈতিক ভাবে অক্লান্ত পরিশ্রমকরে বিদ্যালয়টি প্রতিষ্ঠা িকরেন মরহুম রফিজ উদ্দীন শেখ। এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমের ফলে বিদ্যালটি ০১-০১-১৯৮১ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি হিসেকেএকাডেমিক স্বীকৃতি লাভ করে। একাডেমিক স্বীকৃতি লাভের পর ০১-০৯-১৯৮৫ সালে প্রথম এমপিও ভূক্ত হয়। পরবর্তিতে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালাতে থাকে। অবশেষে ০১-০১-২০০১ সালে মাধ্যমিক ও উচ্চ মাপধ্যমিক শিক্ষাবোর্ড,যশোর বিদ্যালয়টি েএকাডেমিক স্বীকৃতি প্রদান করে। একাডেমিক িস্বীকৃতি লাভের পর ০১-০১-২০০২ সালে বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে ১ম এম পি ও ভূক্ত হয়। এতদাঞ্চলের আলোক বর্তিকা হিসেবে বিদ্যালয়টি ইতিমধ্যে বিভিন্নি এলাকায় চিহ্নিত হয়েছে। বিদ্যালটি পুরুষ শিক্ষার পাশাপাশি নারী শিক্ষা বিস্তারে ব্যপক ভূমিকা রাখছে। বর্তমানে বিদ্যালয়তে ২৭৫ জন শিক্ষার্থী মানবিক ও বিজ্ঞান বিভাগে পড়াশুনা করছে। বিদ্যালয়ে ১০ জন শিক্ষক ও ০৪ জন কর্মচারী কর্মরত আছেন। অল্প দিনের পদযাত্রায় বিদ্যালয়টি শিক্ষাক্ষেত্রে বিষেশ সুনাম অর্জন করেছে।
| শ্রেণী | শাখা | পুরুষ শিক্ষার্থী | মহিলা শিক্ষার্থী | মোট শিক্ষার্থী |
|---|---|---|---|---|
| ৬ষ্ঠ | A | 0 | 1 | 1 |
| ৭ম | A | 0 | 0 | 0 |
| ৮ম | A | 0 | 0 | 0 |
| ৯ম | A | 0 | 0 | 0 |
| ১০ম | A | 0 | 0 | 0 |
| মোট শিক্ষার্থী | 0 | 1 | 1 | |